
কে এম শাহীনুর রহমান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা থেকে প্রকাশিত “দৈনিক সাতনদী” পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় “তালায় ভূয়া তথ্যের ভিত্তিতে টিসিবি ডিলার নিয়োগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মেসার্স মুক্তা এন্টারপ্রাইজ এর সত্তাধিকারী শেখ আল আমিন।
শেখ আল আমিন বলেন, আমি দীর্ঘদিন যাবৎ তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজারের শেখ বাড়ি মোড়ে দোকান ঘর ও গোডাউন ভাড়া নিয়ে সুনামের সাথে মুদি ব্যবসা সহ অন্যান্য ব্যবসা পরিচালনা করে আসছি। আমার আত্মীয় স্থানীয় আঃ আহাদ কে ব্যবসা পরিচালনার দ্বায়িত্ব দেয়া হয়েছে। আমি সেখানে নিয়মিত যাতায়াত করি। যা সরেজমিন পরিদর্শনে প্রমাণিত হবে।
তিনি বলেন, ২০২৫ সালের ২২ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী ডিলারের শুন্য পদে আবেদন করি। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ১২ টি আবেদন সরেজমিন পরিদর্শন ও তথ্য যাচাই বাছাই করে মুক্ত এণ্টারপ্রাইজের পক্ষে রিপোর্ট প্রদান করেন। পরিপত্র অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই রিপোর্ট জেলা প্রশাসকের দপ্তরে পাঠান। জেলা প্রশাসকের রিপোর্টের ভিত্তিতে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তা এন্টারপ্রাইজের নামে ডিলারির অনুমতি প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে খলিলনগর বাজারের মুদি ব্যবসায়ী ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার সম্পূর্ণ অন্যায় ভাবে আমার ব্যবসায়িক ক্ষতি ও সম্মানহানির জন্য সাতক্ষীরা জেলা প্রশসকের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন। আমি তার হীন প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে এহেন চক্রান্ত না করার অনুরোধ জানাই। তিনি যদি চক্রান্ত বন্ধ না করন তাহলে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো বলে জানান তিনি।
বিনীত
(শেখ আল আমিন)
সত্তাধিকারী,
মুক্তা এন্টারপ্রাইজ
হাজরাকাটি বাজার, তালা, সাতক্ষীরা।