1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরার কালিগঞ্জে সন্ত্রাসী কায়দায় পৈতৃক জমি দখলের চেষ্টা: রহমান কাঁচটি বাহিনী কর্তৃক পিতা-পুত্রকে নির্মমভাবে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় মামলা দায়ের। 

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন কৃষ্ণনগর মৌজায় সন্ত্রাসী কায়দায় পৈতৃক জমি দখলের উদ্দেশ্যে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিত হামলা চালিয়েছে দুর্ধর্ষ ভূমিদস্যু রহমান কাঁচটি ও তার গ্যাং। সন্ত্রাসীদের ধারালো দা, লোহার হাতুড়ি ও লাঠিসোটায় নৃশংস হামলার শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মোঃ আব্দুর রউফ (৪০) ও তাঁর প্রবীণ পিতা মোঃ ফজলুল করিম মোড়ল (৬৮)। গত ৩১ জুলাই সকালে সংঘটিত এই বর্বর ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, আসামিরা পরিকল্পিতভাবে হত্যা ও পৈতৃক সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যেই এই হামলা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে মোঃ আরিফ হাসান ওরফে সাদ্দাম (৩৫) বাদী হয়ে কালিগঞ্জ থানায় রহমান কাঁচটিসহ তার দুই ছেলে ও অজ্ঞাতনামা সহযোগীদের অভিযুক্ত করে নিয়মিত মামলা দায়ের করেছেন।
স্থানীয় অনুসন্ধানে জানা যায়, কৃষ্ণনগর মৌজাস্থ কৈখালী মাঠের পৈতৃক জমি দীর্ঘদিন ধরে দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল ভূমিদস্যু রহমান কাঁচটি। ঘটনার দিন সকাল আনুমানিক ৮:০০ ঘটিকার সময় অভিযুক্ত ১. রহমান কাঁচটি (৬০), ২. সুমন কাঁচটি (২৫) ও ৩. আরাফাত কাঁচটি (৩০) বহিরাগত ৫/৬ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে অনধিকার প্রবেশ করে চারা গাছ রোপণের মাধ্যমে জমি দখলের অপচেষ্টা চালায়।
জমি দখলের বিষয়টি টের পেয়ে জমির প্রকৃত মালিকের পক্ষে মোঃ আব্দুর রউফ ও তাঁর বৃদ্ধ পিতা মোঃ ফজলুল করিম মোড়ল শান্তিপূর্ণভাবে বাধা দিতে গেলে আসামিরা হিংস্র হয়ে ওঠে। প্রধান আসামি রহমান কাঁচটির প্রত্যক্ষ হুকুমে সন্ত্রাসী সুমন ও আরাফাতসহ অন্যরা পূর্বপরিকল্পিতভাবে সঙ্গে আনা ধারালো দা ও লোহার হাতুড়ি দিয়ে তাঁদের ওপর ঝাপিয়ে পড়ে।
পশুত্বের সীমা ছাড়িয়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে আব্দুর রউফের মাথায় ও শরীরে এলোপাতাড়ি কোপ মারে, এতে তাঁর মাথা ও হাতের কবজি কেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে চিহ্নিত আসামিরা তাঁর পকেটে থাকা নগদ ৭,৫৬০/- টাকা ছিনিয়ে নেয়। এই দৃশ্য দেখে বৃদ্ধ পিতা ফজলুল করিম মোড়ল বাঁচাতে এলে অপরাধীরা তাঁকেও রেহাই দেয়নি; লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর শরীরের হাড় ভেঙে দেয় এবং বুকে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় তাঁর কাছ থেকেও নগদ ৫,২০০/- টাকা লুট করা হয়।
প্রধান অভিযুক্ত আসামিদের তালিকা: ১/রহমান কাঁচটি (৬০)প্রধান পরিকল্পনাকারী ও হামলার নির্দেশদাতা, ২/সুমন কাঁচটি (২৫) সরাসরি ধারালো দা দিয়ে কোপানো ও সশস্ত্র আক্রমণকারী। ৩/আরাফাত কাঁচটি (৩০) লোহার হাতুড়ি দিয়ে জখমকারী ও নগদ অর্থ ছিনতাইকারী, ৪/অজ্ঞাতনামা ৫/৬ জন ভাড়াটে সন্ত্রাসী ও হামলায় প্রত্যক্ষ সহায়তাকারী।
আহতদের আত্মচিৎকারে ভয়ার্ত এলাকাবাসী ও স্থানীয় সাক্ষীরা এগিয়ে এলে সন্ত্রাসী রহমান কাঁচটি বাহিনী প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। উপস্থিত জনতা রক্তাক্ত পিতা-পুত্রকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁদের অবস্থা সংকটাপন্ন দেখে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তাঁরা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে যাওয়ার চেষ্টা করছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে এই চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু চক্রকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কালিগঞ্জ থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং আসামীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা