1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

পাটকেলঘাটায় ১৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘লালটু’ গ্রেফতার; রয়েছে ৮ মামলা

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬১ বার পঠিত

মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় প্রশংসায় প্রশংসায় ভাসচ্ছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম। 

রবিউল ইসলাম, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা:

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মনোয়ার হোসেন লালটু (৪০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত গভীর রাতে (১৫ জুলাই, বুধবার রাত ১:১৫ ঘটিকায়) নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মনোয়ার হোসেন লালটু পাটকেলঘাটা থানার সারুলিয়া (মধ্যপাড়া) গ্রামের মৃত সিদ্দিক মোড়লের ছেলে। পুলিশ জানিয়েছে, লালটুর বিরুদ্ধে বিভিন্ন থানায় আগের আরও ৮টি মাদক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা থানা পুলিশের একটি বিশেষ দল সারুলিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। রাত আনুমানিক সোয়া ১টার দিকে সারুলিয়া মধ্যপাড়া এলাকায় লালটুর বসতবাড়ির সামনের ইটের সলিং রাস্তার ওপর তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করা হলে, তার পরিহিত লুঙ্গির বাম কোমর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত লালটু এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বের ৮টি মাদক মামলা চলমান রয়েছে।

তিনি আরও জানান, ১৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় লালটুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা