1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

অসহায় বৃদ্ধদের জন্য ‘আম্মাজান বৃদ্ধাশ্রম’ প্রতিষ্ঠার উদ্যোগ তরুণ সাংবাদিক আল আমিন সরদারের

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার এক অসহায় ও নিম্ন আয়ের পরিবার থেকে উঠে আসা তরুণ সাংবাদিক আল আমিন সরদার অসহায় ও অবহেলিত বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য ‘আম্মাজান বৃদ্ধাশ্রম’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন।
দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত আল আমিন সরদার বর্তমানে দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।
জানা গেছে, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সমাজের অসহায়, নিঃস্ব ও পরিবার থেকে বিচ্ছিন্ন বৃদ্ধ-বৃদ্ধাদের নিরাপদ আশ্রয়, চিকিৎসা ও সেবার লক্ষ্যে তিনি এই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন। প্রাথমিকভাবে বৃদ্ধাশ্রমটিতে ৫০ থেকে ৭০ জন বৃদ্ধ-বৃদ্ধার থাকার ব্যবস্থা রাখা হয়েছে।

আল আমিন সরদার জানান, আগামী এক মাসের মধ্যে ‘আম্মাজান বৃদ্ধাশ্রম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে, ইনশাআল্লাহ। ইতোমধ্যে বৃদ্ধাশ্রমের বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, “সমাজের অবহেলিত ও অসহায় বৃদ্ধদের শেষ জীবনে একটি নিরাপদ আশ্রয় ও মানবিক পরিবেশ নিশ্চিত করাই আমার লক্ষ্য। সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সহযোগিতা পেলে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা সম্ভব হবে।”
স্থানীয় সচেতন মহল আল আমিন সরদারের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এ মহতী উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা