পাটকেলঘাটায় ধরাছোঁয়ার বাইরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি রিপন সরদার
দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
প্রকাশের সময় :
শনিবার, ১৩ জুন, ২০২৬
৬৫
বার পঠিত
চাদাঁবাজ, ভুমিদস্যু, নারী দিয়ে ব্ল্যাকমেইল সহ অপরাধ জগতের মূল হোতা সন্ত্রাসী রিপন সরদার কে গ্রেফতারের দাবী এলাকাবাসীর।
নিজস্ব প্রতিনিধি:
পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের রুহুল আমিন সরদারের ছেলে তালা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রিপন সরদার এখনো ধরাছোঁয়ার বাইরে।
তার বিরুদ্ধে অভিযোগ ওঠেছে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের একান্ত ক্যাডার বাহিনী হিসাবে চাদাঁবাজ, সন্ত্রাসী, ভুমিদস্যু, নারী দিয়ে ব্ল্যাকমেইল করে অবৈধভাবে প্রভাব খাটিয়ে এই বিএনপি জামায়াতের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া সহ বিভিন্ন অপরাধ মূলক কাজের সাথে জড়িত সন্ত্রাসী রিপন সরদার।
বিগতদিনে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল এর আশীবাদ নিয়ে বিভিন্ন অপকর্ম দেদারসে করে বেরাতেন রিপন ও তাদের অনুসারীরা। সেই সাথে জোরপূর্বক ভাবে মানুষের জায়গা দখল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া মাদককারবারি হিসেবে তিনি পাটকেলঘাটা সহ সাতক্ষীরা বাইপাসে মাদক ব্যবসা চালিয়ে থাকেন।
এদিকে গত ৫ আগষ্ট আওয়ামী লীগের পতনের পর থেকে তাদের এইসব সন্ত্রাসী অপরাধীদের নিয়ে মুখ খুলতে শুরু করেছে ভুক্তভোগিরা।
নাম প্রকাশে একাধিক অনিচ্ছুক ব্যক্তি জানান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম এর অবৈধ অস্ত্র নিয়ে সন্ত্রাসী রিপন ঘের দখল ও জমি দখল, মাদক ব্যবসা, নারী দিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে নিরীহ মানুষকে জিম্মি করে জোর পূর্বক টাকা আদায় করতেন।
রিপন সরদার কে শেল্টার দিয়ে চাদাঁবাজি ও জায়গা দখল, মাদক ব্যবসা চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন নিষিদ্ধ সংগঠনের তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।
সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে তোপের মুখে পড়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। তার পর থেকে শেখ নুরুল ইসলাম তার সন্ত্রাসী বাহিনী আড়ালে চলে যান। সেই সাথে তাদের সাঙ্গ পাঙ্গ সন্ত্রাসীরাও পালিয়ে রয়েছে। সন্ত্রাসী রিপনও আত্মগোপনে চলে যান।
একাধিক ডাকাতি ও চাদাবাজি মামলা আসামী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই সন্ত্রাসী রিপন সরদার কে দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন তালা পাটকেলঘাটার ভুক্তভোগী মানুষ।
তালা উপজেলার বিএনপি ও জামায়াতের একাধিক নেতৃবৃন্দ তাকে গ্রেফতারের অনুরোধ জানান।