
আশাশুনিতে তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে অগ্রগতি সংস্থার স্টাফ প্রোগ্রাম অফিসার জাহিদা জাহান মৌ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতাহার আলী, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদল ইসলাম, উপজেলা সহকারি যুব-উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।