1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরায় চাঁদাবাজির অভিযোগে এনটিভির সাংবাদিক, যুবলীগনেতা জুলফিকার আলী জিন্নাহ গণধোলাইয়ের শিকার

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২০২ বার পঠিত

সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য ও চিহ্নিত চাঁদবাজ জিন্নাহ কে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন।

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজির অভিযোগে এনটিভির সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহ নামের এক ব্যক্তি গণধোলাইয়ের শিকার হয়েছেন। সোমবার (৩০ মার্চ) দুপুরে সদর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এনটিভির নাম ব্যবহার করে কখনও স্বনামে, কখনও বেনামে বিভিন্ন সময়ে চাঁদা দাবি ও আদায় করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিনও তিনি একই উদ্দেশ্যে সেখানে উপস্থিত হন বলে দাবি স্থানীয়দের।
সদর দলিল লেখক সমিতির সভাপতি মহিবুল্লাহ এবং স্থানীয় ব্যবসায়ী ইত্যাদি মোটরসের মালিক সৈয়দ রেজাউল হোসেন টুটুল জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিকভাবে অর্থ আদায় করে আসছিলেন। এতে দলিল লেখকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
এদিকে, চাঁদা দাবিকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত জনতা তাকে মারধর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সাংবাদিক পরিচয়ের অপব্যবহার করে সরকারি অফিসকেন্দ্রিক চাঁদাজির ব্যাপক অভিযোগ ওঠেছে। সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতি ও সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক জানান, জুলফিকার আলী জিন্নাহ সাতক্ষীরা যুবলীগের সদস্য হওয়ার কারণে অবৈধ ক্ষমতার অপব্যবহার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের পরে এনটিভির সাংবাদিক পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। তার নিজের প্রাইভেটকারে এনটিভির লোগো ব্যবহার করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গা চাঁদাবাজি করেন বলে অভিযোগ ওঠেছে জুলফিকার আলী জিন্নাহ বিরুদ্ধে। 
সাতক্ষীরা বিভিন্ন সামাজিক সংগঠন ও সাংবাদিক ক্লাব এই চিহ্নিত  চাঁদবাজ যুবলীগের সদস্য জুলফিকার আলী জিন্নাহ কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা