1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

ফলোআপ: পাটকেলঘাটায় সরকারি জমি দখলের অভিযোগ: সরুলিয়া প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা ও নায়েব তারক চন্দ্রের বিরুদ্ধে ৩ লাখ টাকার চাঁদা নেওয়ার অভিযোগ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার পঠিত
মুজাহিদুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার সরুলিয়া ইউনিয়নে সরকারি গরুর হাটের জমি দখলকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা ও ইউনিয়ন ভূমি অফিসের নায়েব তারক চন্দ্র প্রায় ৩ লাখ টাকা চাঁদা নিয়ে ক্ষমতার অপব্যবহার করে বড়বিলা গ্রামের আব্দুর রহমান নামের এক ব্যক্তিকে সরকারি জমি দখলে সহযোগিতা করেছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরুলিয়া ইউনিয়নের বড়বিলা এলাকায় অবস্থিত সরকারি গরুর হাটের একটি জমি দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী মহল দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এলাকাবাসীর দাবি, সম্প্রতি সেই জমি দখলের প্রক্রিয়াকে সহজ করতে প্রশাসনিক প্রভাব খাটানো হয়েছে।
জানা গেছে, সরুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার ৫ আগস্ট পরবর্তী সময়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার পর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ মাসুদ রানা। এই সুযোগে সরকারি জমি দখলের প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার বিনিময়ে দখলদারদের পক্ষে অবস্থান নেওয়া হয়েছে। এতে করে সরকারি সম্পত্তি রক্ষা করার পরিবর্তে উল্টো দখল প্রক্রিয়াকে সহায়তা করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর মতে, স্থানীয় প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় গোপনে দখল কার্যক্রম চালানোর চেষ্টা চলছে।
ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দা পাইলট নামে এক ব্যক্তিকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়েছেন।
তদন্তের দাবি এলাকাবাসীর এলাকাবাসীর মতে, বিষয়টি দ্রুত তদন্ত না হলে সরকারি জমি দখলের প্রবণতা আরও বাড়তে পারে। তারা বলেন, “সরকারি জমি সাধারণ মানুষের সম্পদ। ক্ষমতার প্রভাব খাটিয়ে যদি এসব জমি দখল করা হয়, তাহলে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হবে।”
এ কারণে তারা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দখলীকৃত স্থানে কোনো অবৈধ স্থাপনা থাকলে তা ভেঙে দেওয়া হবে।”
তবে অভিযোগের বিষয়ে সরুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা ও ইউনিয়ন ভূমি অফিসের নায়েব তারক চন্দ্রে কে একাধিক বার ফোনকল দিলেও বক্তব্য পাওয়া যায়নি।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা