1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরা জর্জ কোর্টের পিপি আব্দুল লতিফের সংবাদ সম্মেলন

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ২৮৯ বার পঠিত

সোহরাব হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধিঃ

কয়েকজন বীর মুক্তিযোদ্ধার আহবানে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর(পিপি) এড. আব্দুল লতিফ।
রোববার(২১ জানুয়ারী) সাতক্ষীরা জর্জ কোর্টে পিপির চেম্বারে সংবাদ সম্মেলনে পিপি আব্দুল লতিফ বলেন, ‘কিছুক্ষণ আগে আমি অবগত হলাম কয়েকজন শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা আমাকে নিয়ে মানববন্ধন করেছেন। আমি ব্যথা পেয়েছি। মানববন্ধনে শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা ভায়েরা আমার বিরুদ্ধে যে উক্তি উপস্থাপন করেছেন তা সত্য নয়। কারণ, ২০০২ সালে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা হয়। দীর্ঘ ২০ বছর পরে আমি যখন সেই মামলাটি ট্রায়াল শুরু করি তখনও আমার বিরুদ্ধে এই রকম মানবন্ধন ও আজেবাজে কথা বলার চেষ্টা করেছিল একটি মহল। সেই মামলার সকল আসামী কনভিকটেড হয়েছে। এই মামলা শেষ করার পরে আমি যখন নাশকতা ও অন্তর্ঘাতমূলক মামলার স্বাক্ষী গ্রহণে প্রস্তুতি শুরু করেছি ঠিক সেই মুহূর্তে আমার শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা ভায়েরা কোন একটা গোষ্ঠির প্ররোচনায় আমার বিরুদ্ধে মানববন্ধন করেছেন।

তিনি বলেন, আমি কোন মুক্তিযোদ্ধা ভায়ের বিরুদ্ধে কখনও অসম্মানমূলক কথা বলিনি। কেন বলবো? তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং দেশকে স্বাধীন করেছিল।’
তিনি আরো বলেন, ‘মাহমুদপুর এলাকার ্একটা নাশকতা মামলার তদবিরে একজন বীর মুক্তিযোদ্ধা আমার কাছে এসেছিলেন। আমি শ্রদ্ধাভরে তাকে জানিয়েছিলাম এই নাশকতা ও অন্তর্ঘাতমূলক মামলার সাথে আমার কোন আপোষ নেই। আমার মনে হচ্ছে ওই ঘটনাকে কেন্দ্র করে সম্মানীয় বীর মুক্তিযোদ্ধাদের ভ’ল বুঝিয়ে আমার বিরুদ্ধে এগ্রলো করা হচ্ছে।’
তিনি প্রশ্নছুড়ে দিয়ে বলেন, ‘আমি কখনই দূর্ণীতিগ্রস্থ না। যদি কেউ একটি ক্ষেত্রে প্রমাণ দিতে পাওে তবে আমি রিজাইন করবো। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি কখনও নাশকতা ও অন্তর্ঘাতমূলক আসামীদের ছাড় দেবোনা।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘আমার সার্টিফিকেট আছে, আমি দীর্ঘদিন প্রাকটিস করছি। দীর্ঘ ২৭ বছর যাবত আমি আইনজীবী হিসেবে কর্মরত আছি। বার কাউন্সিল আমাকে সার্টিফিকেট দিয়েছে। যারা ওকালতি করে তাদের সার্টিফিকেট না থাকলে তারা ওকালতি করতে পারে। যে ভাই আমাকে ‘ভ’য়া আইনজীবী’ বলেছেন সেই ভাইয়ের কিছুটা অজ্ঞতা আছে। শুধুমাত্র আমি না কোন আইনজীবীর ব্যাপারে কথা বললে একটু সংযত হয়ে কথা বলা উচিৎ।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জর্জ কোর্টের অতিরিক্ত পিপি অহিদুল ইসলাম ও শাহনেওয়াজ এবং এড. আবু জাহিদ।
সর্বোপরী কোন অপশক্তি ও স্বাধীনতা বিরোধী শক্তির কাছে মাথানত করে আমি কখনও দূর্ণীতির সাথে আপোষ করবোনা।
উল্লেখ্য, রোববার(২১ জানুয়ারী) সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের পাকাপোল মোড়ে সাতক্ষীরা জর্জ কোর্টের পিপি আব্দুল লতিফের বিরুদ্ধে মানববন্ধন করেন কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা