হাসপাতাল থেকেই জনতার সমাবেশে হাজির বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব
দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
প্রকাশের সময় :
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
১৯৮
বার পঠিত
তালা–কলারোয়ার ইউনিয়নজুড়ে গণসংযোগে বিএনপির জনজোয়ার
হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধিঃ
চিকিৎসাধীন অবস্থাতেও রাজপথ ছাড়লেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত তালা কলারোয়া আসনের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। শুক্রবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে সরাসরি জনতার সমাবেশে যোগ দিয়ে তিনি প্রমাণ করেছেন—বিএনপি জনগণের রাজনীতি করে, সকালে কিছুটা সুস্থতা অনুভব করার পর তিনি হাসপাতাল ত্যাগ করে পাটকেলঘাটাসহ তালা ও কলারোয়ার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক গণসংযোগ ও নির্বাচনী সমাবেশে অংশ নেন। প্রতিটি সমাবেশেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল নামে। বিপুল জনসমাগমে এলাকাজুড়ে বিএনপির পক্ষে ব্যাপক জনসমর্থনের চিত্র ফুটে ওঠে। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে হাবিবুল ইসলাম হাবিব বলেন,
“৫ আগস্ট পরবর্তী সময় থেকে বিএনপি জনগণের পাশে আছে। আমি ব্যক্তিগতভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য।”
তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আদালতকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে এবং অন্যায়ভাবে ৭০ বছরের সাজা দিয়েছে। তবে এসব দমন-পীড়ন বিএনপিকে দমাতে পারেনি, বরং আন্দোলন আরও বেগবান করেছে বলে তিনি মন্তব্য করেন।
স্থানীয় বিএনপি নেতা রাশিদুল হক রাজু বলেন, অসুস্থতা নিয়েও হাবিবুল ইসলাম হাবিবের মাঠে নামা প্রমাণ করে—বিএনপি নেতারা জনগণের শক্তিতে বিশ্বাস করে। আগামীর নির্বাচনে তালা–কলারোয়ার মানুষ ধানের শীষের পক্ষেই রায় দেবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।