1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরায় সবচেয়ে বেশি জুলুম-নির্যাতন হয়েছে, বুলডোজার দিয়ে আমাদের নেতাকর্মীদের ঘর ভেঙে দেওয়া হয়” সাতক্ষীরায় সমাবেশে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১২২ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বেশি অপরাধ ও অন্যায় সংঘটিত হয়েছে সাতক্ষীরায়। দেশের আর কোনো জেলায় এমন পরিকল্পিত জুলুম-নির্যাতন চালানো হয়নি। ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়াই সাতক্ষীরার মানুষের সবচেয়ে বড় ‘অপরাধ’ ছিল। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “বুলডোজার দিয়ে আমাদের নেতাকর্মীদের ঘর ভেঙে দেওয়া হয়েছে। প্রশ্ন রাখি—তারা কি কোনো অপরাধ করেছিল?” তিনি বলেন, ২০১৫ সালে সাতক্ষীরায় এসে তিনি ৪৫ জন শহীদের পরিবারের খোঁজ নিতে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন। বিধবা মা-বোনদের চোখের পানি, এতিম শিশুদের নিঃসঙ্গতা এবং নির্যাতিত যুবকদের যন্ত্রণার দৃশ্য আজও তার মনে দাগ কেটে আছে। তিনি বলেন, “যে সন্তানরা আল্লাহকে ভালোবেসে জীবন দিয়েছে, সেটাই ছিল তাদের একমাত্র ‘দোষ’। এই দুনিয়ায় বিচার না পেলেও ইনশাআল্লাহ আখিরাতে তারা ন্যায়বিচার পাবে।”

জামায়াত আমির অভিযোগ করেন, সাতক্ষীরাকে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, এই জেলার সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করা হয়েছে। ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই সাতক্ষীরার মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না বলে উল্লেখ করে বলেন, সাম্প্রতিক পরিবর্তনের পর সবাইকে শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, বিএনপিসহ অন্যান্য বিরোধী দল, সাংবাদিক, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গত ১৫ বছরে নির্যাতনের শিকার হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “জুলুমের শিকার মানুষ যেন আবার জালিমে পরিণত না হয়—ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করাই আমাদের দায়িত্ব।”

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ন্যায়ভিত্তিক সমাজ ও জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট ও সমর্থন চান জামায়াত আমির। তিনি বলেন, মদিনা সনদের আদলে সুশাসন প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর লক্ষ্য।

ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ভোট মানে দুটি পথ—হ্যাঁ ও না। হ্যাঁ মানে স্বাধীনতা, না মানে পরাধীনতা।” তরুণ সমাজকে পরিবর্তনের চালিকাশক্তি উল্লেখ করে তিনি সাতক্ষীরার চারটি আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান জানান।

সমাবেশে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সাতক্ষীরা-১ আসনের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলাম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম প্রমুখ। এছাড়া ১০ দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাও আজিজুর রহমান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা