1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরার শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় যৌথবাহিনী (সেনাবাহিনী ও বিজিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শ্যামনগর উপজেলার নিদয়া গ্রামের মো: হাবিবুর রহমান নামের একজন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ নিজ বাসায় অবস্থান করছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্প ও ১৭ বিজিবির সমন্বয়ে আজ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটে তার বসতবাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে যৌথবাহিনী মো: হাবিবুর রহমানকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় তার বসতবাড়ির সামনে রাখা ধানের গোলার ভেতর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ঘরের ভেতর থেকে একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পরবর্তীতে আজ সকাল ০৮টা ৩০ মিনিটে আটককৃত আসামিকে জব্দকৃত মালামালসহ ১৭ বিজিবির মাধ্যমে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আটককৃত আসামীর পরিচয়: নাম: মো: হাবিবুর রহমান
পিতা: লিয়াকত হোসেন, গ্রাম: নিদয়া, ডাকঘর: আজাদনগর, থানা: শ্যামনগর, জেলা: সাতক্ষীরা, জব্দকৃত মালামাল: দেশীয় আগ্নেয়াস্ত্র ১টি, রামদা ৩টি, এসএস পাইপ ১টি
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়রা যৌথবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা