1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

বিএনপিতে যোগ দিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জমির উদ্দিন গাজী এলাকায় তীব্র ক্ষোভ ও বিতর্ক

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পঠিত

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি :

আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জমির উদ্দিন গাজীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদানকে কেন্দ্র করে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন নেতার হঠাৎ বিএনপিতে যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতউল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন জমির উদ্দিন গাজী। এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিনসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তবে এই যোগদানকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না স্থানীয় বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা।

তাদের অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে জমির উদ্দিন গাজী দীর্ঘদিন ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন। সে সময় বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন, হয়রানি ও গ্রেপ্তারের ঘটনায় তিনি নীরব ভূমিকা পালন করেছেন বলেও অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর একটি পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসার পর সাতক্ষীরা জেলার বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের একাধিক বিএনপি নেতা অভিযোগ করে বলেন, কিছু অসাধু জেলা নেতার মাধ্যমে আওয়ামী লীগের লোকদের দলে জায়গা করে দিয়ে স্থানীয় বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে।
নেতাকর্মীরা আরও বলেন, গত ১৭ বছর ধরে যারা বিএনপির ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে, জেল-হয়রানি করেছে, তারাই এখন দলীয় সুবিধা নিতে চাইছে—এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের শাসনামলে
আওয়ামী লীগের অফিসে অগ্নিসংযোগ,করে নেতাকর্মীদের পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোসহ নানা হয়রানিতে জমির উদ্দিন গাজীর সংশ্লিষ্টতা ছিল।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অনেকেই বলেন, আওয়ামী লীগের দোসরদের সঙ্গে একই মঞ্চে বসাও তাদের জন্য অসম্ভব। তারা এই যোগদানকে বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা বলে উল্লেখ করেন।
এদিকে বিএনপিতে যোগদানকালে জমির উদ্দিন গাজী দাবি করেন, তিনি বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়েই দলে যোগ দিয়েছেন এবং আগামীতেও দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। তবে তার এই বক্তব্যে স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ প্রশমিত হয়নি।

এই যোগদানকে কেন্দ্র করে দরগাহপুর ইউনিয়নসহ আশাশুনি উপজেলা বিএনপির ভেতরে চরম অসন্তোষ বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিতর্কিত ও সুবিধাবাদী ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করা হলে তৃণমূলের আস্থা নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে দলীয় ঐক্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা