1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রার্থী শফিকুল ইসলাম শাহেদের মনোনয়নপত্র বৈধ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পঠিত

সোহরাব হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শাহেদের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্ধারিত সময় ও বিধি অনুসরণ করে গত ২৯ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র জমা দেন। শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে সাতক্ষীরা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় শফিকুল ইসলাম শাহেদ নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যাচাই-বাছাই প্রক্রিয়া অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, সাতক্ষীরা-২ আসনের জনগণের প্রত্যাশা ও অধিকারকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। সদর ও দেবহাটা উপজেলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
শফিকুল ইসলাম শাহেদ সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সাতক্ষীরাকে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার কথাও জানান তিনি।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরা-২ আসনে এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

এ সময় বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি
( এলডিপির) স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা