1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় সাতক্ষীরায় মহান বিজয় দিবস উদযাপন

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসার মধ্য দিয়ে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: মুকিত হাসান খান, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। পাশাপাশি পুলিশ, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়া রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন করা হয়।
এদিন হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় উন্নত মানের খাবার সরবরাহ করা হয়। পাশাপাশি মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা