1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

পাটকেলঘাটা থানা পরিদর্শন করেন সাতক্ষীরা নবাগত পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল (বিপিএম)

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার নতুন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম থানা পর্যায়ের কার্যক্রম গতিশীল ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে দায়িত্ব গ্রহণের পর থেকেই মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছেন। তারই ধারাবাহিকতায় অদ্য ১০ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ বিকাল ৩টায় তিনি আকস্মিকভাবে তালা সার্কেল অফিস, পাটকেলঘাটা থানা ও খলিষখালি পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পাটকেলঘাটা থানায় পৌঁছালে থানা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে তিনি থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম তাঁর বক্তব্যে বলেন— “প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের সেবক হিসেবে জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা করা আমাদের প্রধান অঙ্গীকার।”

তিনি আরও নির্দেশনা দিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, দ্রুত সাড়া প্রদান, মানবিক সেবা নিশ্চিতকরণ এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নাগরিকদের আস্থা অর্জন করাই পুলিশের সবচেয়ে বড় সফলতা—এমন মন্তব্যও করেন তিনি।

পরিদর্শনকালে থানা ও ক্যাম্পের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, অফিস কার্যক্রম, ডিউটি রোস্টার, মামলা তদারকি, সুবিধা–অসুবিধা সহ সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব শেখ মোহাম্মদ নূরুল্লাহ, অফিসার ইনচার্জ পাটকেলঘাটা থানা জনাব এ.এইচ.এম লুৎফুল কবীরসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নবাগত পুলিশ সুপারের এ ধরনের মাঠপর্যায়ের হঠাৎ পরিদর্শন জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও সুসংগঠিত পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে মনে করছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা