1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরা লিগ্যাল এইড অফিসের সামনে মারধর: দুই ভাই গ্রেফতার, একজন পলাতক—মেয়ে পক্ষের দাদা গুরুতর আহত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার জেলা লিগ্যাল এইড অফিসের সামনে ও অফিসের ভেতরে মারধরের অভিযোগে সরুলিয়া ইউনিয়নের বড়বিলা গ্রামের দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে। হামলায় মেয়ে পক্ষের দাদা গুরুতর আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়বিলা গ্রামের আব্দুল আজিজের ছেলে আলামিন হোসেন (স্ত্রীকে তালাকসংক্রান্ত বিষয়ে মীমাংসার জন্য লিগ্যাল এইড অফিসে উপস্থিত ছিলেন) এবং তার ছোট ভাই মাসুম বিল্লাহ পূর্ব নির্ধারিত বৈঠকে অংশ নিতে বেলা তিনটার দিকে জেলা লিগ্যাল এইড অফিসে যান। সেখানে আলামিন হোসেনের সাবেক স্ত্রী ২ নম্বর ইসলামকাটি ইউনিয়নের বারাত গ্রামের মোছাঃ সুরাইয়া সুলতানা, তার পরিবার ও আত্মীয়রা উপস্থিত ছিলেন।
মীমাংসা বৈঠক চলাকালীন সময়ে আলামিন হোসেন, তার ভাই মাসুম বিল্লাহ এবং তার অফিস–সহকর্মী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (IBBL) কলারোয়া শাখার আলমগীর হোসেন—এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ উঠে যে তারা পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন দুর্বৃত্তকে ডেকে এনে লিগ্যাল এইড অফিসের সামনে এবং অফিসের ভেতরে মেয়ে পক্ষকে মারধর করেন।
হামলার সময় মেয়ে পক্ষের দাদা নওশের গাজী হাতুড়ির আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া পরিবারের আরও কয়েকজন সদস্য অন্য অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই আহত হন।
ঘটনার পরপরই জেলা আইনজীবী সহায়তা অফিসের কর্মীরা পুলিশে খবর দিলে কর্তব্যরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামিন হোসেন এবং মাসুম বিল্লাহকে গ্রেফতার করে। তবে অভিযুক্ত আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক আলমগীর হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা