1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মোঃ আরেফিন জুয়েল।

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মুকিত হাসান খাঁন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব শেখ মোহাম্মদ নূরুল্লাহসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ।
দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সাংবাদিক ও জেলাবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “সাতক্ষীরার জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। স্বচ্ছ ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর সকল সদস্যকে নিয়ে কাজ করবো।”
জেলা পুলিশ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে নতুন পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব পালন শুরু করেন।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা