1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় ব্র্যাকের উদ্যোগে সচেতনতা সভা সাতক্ষীরায় অনুষ্ঠিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি :

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বেড়ে চলা স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় ব্র্যাকের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ জনসচেতনতা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরার সোনারগাঁ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি ও প্রতিরোধমূলক করণীয় বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ফরহাদ জামিল। অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক হেলথের জেলা ব্যবস্থাপক সোহেল রানা।
কর্মশালায় উপস্থিত ছিলেন—
ব্র্যাকের OCHCH প্রকল্পের ম্যানেজার অমিত কুমার সরকার, সুশীলন প্রজেক্ট অফিসার দেবরঞ্জন বিশ্বাস, ব্র্যাক স্বাস্থ্য প্রোগ্রামের কমিউনিটি হেলথ ওয়ার্কার আসমা আক্তার ও হীরা মনি, রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের যুব প্রধান ইলিয়াস হোসেন, যুব সদস্য ইকবাল কদরীসহ স্থানীয় ব্যবসায়ী, স্কুলশিক্ষক, মসজিদের মোহাজন, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় বক্তারা বলেন,
পৃথিবীতে জলবায়ুর দ্রুত পরিবর্তনের কারণে ডায়রিয়া, ডেঙ্গু, টাইফয়েড, চর্মরোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন জলবায়ু সংবেদনশীল রোগের ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষ করে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশে এর প্রভাব আরও বেশি প্রকট।
বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরহাদ জামিল বলেন—
জলবায়ু পরিবর্তন এখন সরাসরি মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। জনগণকে সচেতন করা, সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ এবং রোগ প্রতিরোধে প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।
বক্তারা আরও জানান, জরুরি অবস্থায় করণীয়, রোগ সম্পর্কে সঠিক তথ্য প্রদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জলবায়ু সহনশীল স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে ব্র্যাক বিভিন্ন প্রকল্প কার্যক্রম দেশে চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের কারণে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি কমাতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা