1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

সাতক্ষীরা শ্যামনগরে জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের ব্যাপক জনসংযোগ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

এবিএম কাইয়ুম রাজ, সাতক্ষীরা :

আজ ১২ নভেম্বর, বুধবার সকালে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দিনব্যাপী ব্যাপক নির্বাচনী জনসংযোগ পরিচালনা করেছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে তিনি সাধারণ ভোটার, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
গাজী নজরুল ইসলাম এ সময় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়া ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান এবং শিক্ষকদের নানা সমস্যা ও সীমাবদ্ধতার কথা মনোযোগ দিয়ে শোনেন। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
পরে তিনি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ এবং সার্বিক প্রশাসনিক ব্যবস্থাপনা বিষয়ে খোঁজখবর নেন। স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি স্বাস্থ্যখাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
জনসংযোগে উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, পৌর জামায়াতের নায়েবে আমীর হাফেজ শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কাওসার, জামায়াত নেতা আশরাফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাসুম বিল্লাহ, যুব জামায়াতের নেতা মাসুমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গাজী নজরুল ইসলাম বলেন, “শ্যামনগরবাসীর উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টিই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি।”
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা