1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

রেড ক্রিসেন্টের দ্বিবার্ষিক সম্মেলনে সহ-সভাপতি পদে প্রার্থী সাতক্ষীরা জেলা জজ কোর্টের বিজ্ঞ এপিপি এ্যাড. কামরুজ্জামান ভুট্টো

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

১০ নভেম্বর অনুষ্ঠিত হবে রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন

শেখ সানজিদুল ইসলাম ইমন, সাতক্ষীরা:

আগামী ১০ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনে জেলা কমিটির নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
এবারের সম্মেলনে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাতক্ষীরা জেলা জজ কোর্টের বিজ্ঞ এপিপি ও সমাজসেবক এ্যাড. কামরুজ্জামান ভুট্টো। তিনি দীর্ঘদিন ধরে মানবসেবামূলক, সামাজিক ও আইনজীবী সমাজের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।
মানবতার সেবায় নিবেদিত এই সংগঠনকে আরও শক্তিশালী ও জনমুখী করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। নিজের দায়িত্বশীলতা, সততা ও সংগঠনের প্রতি আন্তরিকতার কারণে ইতোমধ্যেই সদস্যদের মাঝে তিনি আস্থার প্রতীক হিসেবে পরিচিত হয়েছেন।
এ্যাড. কামরুজ্জামান ভুট্টো বলেন, রেড ক্রিসেন্ট হচ্ছে মানবতার জন্য কাজ করার এক মহৎ ক্ষেত্র। আমি চাই এই সংগঠন আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করুক। দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম, রক্তদান, স্বাস্থ্যসেবা ও যুবদের মানবিক প্রশিক্ষণের মাধ্যমে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে চাই। এজন্য সম্মেলনে সকল সদস্যের সহযোগিতা ও সমর্থন কামনা করছি।
তিনি আরও বলেন,আমার লক্ষ্য রেড ক্রিসেন্টকে এমন এক মানবিক প্ল্যাটফর্মে পরিণত করা যেখানে প্রতিটি স্বেচ্ছাসেবক গর্ব করে বলতে পারে, আমি মানুষের জন্য কাজ করছি।
সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধি, যুব রেড ক্রিসেন্ট সদস্য, স্বেচ্ছাসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা ইতোমধ্যে তার প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন। অনেকেই মনে করছেন, তার মতো যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্ব সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে।
আগামী ১০ নভেম্বরের এই সম্মেলনকে ঘিরে রেড ক্রিসেন্টের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলার বিভিন্ন ইউনিটের সদস্যরা ইতোমধ্যে সম্মেলনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা