1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

সাতক্ষীরায় শিক্ষিকার চুরি যাওয়া ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করল সাতক্ষীরা জেলা পুলিশ।

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২২৫ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম এর দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন এর তদারকিতে অদ্য ২৭/১০/২০২৫ তারিখে শিক্ষিকা জারিন তাসনিম এর চুরি যাওয়া উদ্ধারকৃত একটি hp ল্যাপটপ ও একটি poco মোবাইল তার হাতে তুলে দেয়া হয়।
গত ১৩/০৯/২০২৫ তারিখে সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকায় একটি কিন্ডারগার্টেনের শিক্ষিকা জারিন তাসনিম এর বাড়ি থেকে একটি hp ল্যাপটপ ও একটি poco মডেলের মোবাইল চুরি হয়ে যায়। পরে পুলিশের পরামর্শে তিনি গত ১৮/১০/২০২৫ তারিখে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত এজাহার দিলে অফিসার ইনচার্জ শামিনুল হক সাতক্ষীরা থানার মামলা নং-৩৮/৫৫৫ তারিখ: ১৮/১০/২০২৫ ধারা: ৪৫৭/৩৮০ দণ্ড বিধি রুজু করে সদর থানাধীন কাটিয়া ফাড়ির এসআই (নি:) পিংকু মন্ডলকে তদন্তের দায়িত্ব দেন।
সাতক্ষীরা জেলার পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম এর দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন এর সার্বিক তদারকিতে কাটিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক পিয়ার আলী এর নেতৃত্বে এসআই (নি:) পিংকু মন্ডল ও এএসআই মোহাম্মদ বোরহান শেখ তথ্য প্রযুক্তির সহায়তায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ওই দিনেই (১৮/১০/২০২৫ তারিখে) আসামি মোঃ নাজমুল শেখ ওরফে শিমুল কে গ্রেফতার করে তার বাড়ি হতে চুরি যাওয়া hp ল্যাপটপ ও poco মোবাইল উদ্ধার করেন ও আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। অদ্য বিজ্ঞ আদালতের নির্দেশে উদ্ধারকৃত hp ল্যাপটপ ও poco মোবাইলের প্রকৃত মালিক শিক্ষিকা জারিন তাসনিমের নিকট হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা পুলিশ।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা