1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

কলারোয়ার রামকৃষ্ণপুরে প্রবাসীর স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা।। থানায় অভিযোগ দায়ের

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। তাকে গুরুত্বর জখম অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে-শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে। আহত গৃহবধু প্রবাসীর স্ত্রী নুরুন নাহার (৩৬) জানান-তার বাসা বাড়ীর দ্বিতল ভবনের কাজ চলছে। ছাদে পানি দেওয়ায় হয়। ঐ পানি ছাদের পাইপ দিয়ে নিচে চলে আসে। এতে তার বড় ভাসুর আনারুল ইসলামের ঘরে পাশে ও প্রবাসীর সীমানায় ওই পানি এসে পড়ে। পরে উভয় পক্ষের কোন ক্ষয়ক্ষতি না হয় সে দিকে বিবেচনা করে পানি নিষ্কাশনের জন্য প্রবাসীর স্ত্রী নুরুন নাহার তার সীমানায় একটি গর্ত খোড়ার কাজ শুরু।

এসময় আনারুল ইসলাম ও তার স্ত্রী ছকিনা খাতুন এসে গর্ত খোড়া নিয়ে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে প্রবাসীর স্ত্রীকে একা পেয়ে আনারুল ইসলাম, ছকিনা খাতুন, শাওন, মাসুদ, শাহানারা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এসে তাদের এলোপাতাড়ী হামলায় প্রবাসীর স্ত্রী নুরুন নাহারের মাথা ফেটে গুরুত্ব জখম প্রাপ্ত হয়। এসময় তারা প্রবাসীর কাছে থাকা হাতের ও গলায় থাকা স্বর্ণের গহনা ছিনিয়ে নেয়। প্রতিপক্ষরা এসময় ফরহাদ হোসেন নামের এক শিশুকে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসী জানতে পেরে ঘটনা স্থানে এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আহত প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এঘটনায় ন্যায় বিচারের দাবিতে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা