1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

নলতায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর চেক হস্তান্তর

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩২৫ বার পঠিত

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা:

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের নলতা সার্ভিস সেলে বীমাদাবীর মোট ২ লাখ ১৯ হাজার টাকার ৯টি চেক বীমাগ্রাহকদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১০টায় সাতক্ষীরার দেবহাটা থানার নলতা সার্ভিস সেলের একটি সভাকক্ষে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা অঞ্চলের মহাব্যবস্থাপনা পরিচালক ও ইনচার্জ কবিরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন নলতা সার্ভিস সেলের ইনচার্জ হাবিবুল্লাহ, কর্মকর্তা গৌর চন্দ্র ও আফরোজা খাতুন।
প্রধান অতিথি পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন বলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স সর্বদা গ্রাহক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। নিয়মিত প্রিমিয়াম পরিশোধের মাধ্যমে বীমাগ্রাহকরা নিজেদের ও পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন বলেও তারা মত প্রকাশ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা