1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

এবার দেশের মানুষ দাড়ীপাল্লায় ভোট দিয়ে জামায়াত কে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে- তালায় ছাত্র ও যুব সমাবেশে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার 

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
৪ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা চাঁদাবাজ, লুটপাটকারীদের প্রত্যাখ্যান করেছে।
হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি।
জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের ৪ টি বড় বিশ্ববিদ্যালয়ে  শিক্ষার্থীরা চাঁদাবাজ, লুটপাট, নারী ধর্ষণকারীকে ব্যালট পেপারের মধ্যমে বয়কট করেছে। সর্বোচ্চ বিদ্যাপীঠ গুলোর ভোটাররা দেখিয়ে দিয়েছে দেশের মানুষের কষ্ট দিয়ে ক্ষতি করে ভোট পাওয়া যায় না। যাদের কে মসজিদে নামাজ পড়তে গেলে বের করে দেয়া হতো, রাজাকার বলে খালি দেয়া হতো তাদের কে শিক্ষার্থীরা ভোট দিয়ে বিশ্ববিদ্যালয় গুলোতে বিজয়ী করেছে।
তিনি বলেন,আগামী ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ বিএনপির মত লুটপাটকারী চাঁদাবাজির সাথে জড়িত দলের আর ভোট দেবে না। তারা দাড়ী পাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ।
মিয়া গোলাম পরওয়ার এনসিপি কে ইঙ্গিত করে বলেন, হঠাৎ একটা শিশু রাজনৈতিক সংগঠনের এক নেতা জামাতে ইসলামীর আন্দোলন নিয়ে কথা বলেছেন যা সত্যি নয়। ওরা এখনও শিশু সংগঠনের নেতা, ২৪ এর গণঅভ্যুত্থানে ওদের ভালো ভুমিকা ছিল, দেশের সকল রাজনৈতিক দলের সাথে ওরাও আন্দোলন করেছিল তার মানে এই নয় যে ওরা মুরুব্বি সংগঠনের বিরুদ্ধে বলবে। ওরা বক্তব্য দিয়ে একটু গুরুত্বপূর্ণ হওয়ার চেষ্টা করছে। তিনি বলেন জামায়াত এই শিশু সংগঠনের কোন গুরুত্ব দেয় না।
জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার আজ ২০ অক্টোবর সোমবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলা ফুটবল মাঠে জামায়াতের ছাত্র–যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হবে “বিশাল ছাত্র–যুব মহাসমাবেশ ২০২৫” অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।
অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, নায়েবে আমির শেখ মাহমুদুল হক, তালা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী প্রমুখ। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মফিদুল্লাহ
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা