1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরায় বিএনপি নেতা শেখ তারিকুল হাসান ডেঙ্গু জ্বরে আক্রান্ত, সুস্থতার জন্য দোয়া কামনা

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা :

সাতক্ষীরা জেলা বিএনপির বর্ষীয়ান নেতা, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ তারিকুল হাসান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্লাটিলেট দ্রুত হ্রাস পেতে শুরু করে। এ অবস্থায় তাকে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।

তারিকুল হাসানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর উদ্বেগ। ইতোমধ্যে জেলা, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দসহ দলীয় কর্মী-সমর্থকরা হাসপাতালে ছুটে গেছেন এবং তার খোঁজখবর নিচ্ছেন।

হাসপাতালে দেখতে আশা নেতৃবৃন্দরা বলেন, শেখ তারিকুল হাসান একজন নিবেদিতপ্রাণ নেতা, যিনি সবসময় দলের স্বার্থে কাজ করেছেন এবং আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন। তার আকস্মিক অসুস্থতায় দলীয় নেতাকর্মীরা ব্যথিত ও শোকাহত। তবে তারা আশা প্রকাশ করেছেন,আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারো রাজপথে সক্রিয় হবেন।

এছাড়া তার পরিবারও সকলের কাছে বিশেষভাবে দোয়া কামনা করেছেন। তারা জানিয়েছেন, এ সময়ে আমরা সকল শুভানুধ্যায়ী, দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের কাছে অনুরোধ করছি, আপনারা তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করুন।

উল্লেখ্য, শেখ তারিকুল হাসান দীর্ঘদিন ধরে সাতক্ষীরা জেলা বিএনপির রাজনীতিতে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি বিএনপির বিভিন্ন আন্দোলন, সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা