1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

জুলাই যোদ্ধা মামুনুর রশীদ এর সন্ধান ও  গুমের প্রতিবাদে সাতক্ষীরায় আপ বাংলাদেশর মানববন্ধন অনুষ্ঠিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

হাসানুর রহমান হাসান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), সাতক্ষীরা জেলার শাখার বিপ্লবী আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তারের সভাপতিত্বে শুক্রবার সকাল সকালে শহীদ আসিফ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপ বাংলাদেশ সাতক্ষীরার আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার। উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক কাজী হাফিজা ও ঝুমা মারিয়াম, যুগ্ম সদস্য সচিব নাহিদ হোসেন, তামিম হোসেন, কাজী লায়লা আলী ও মুস্তাকিম বিল্লাহ।অনান্যদের মধ্যে ছিলেন মুফতি ইব্রাহিম তাকি প্রমুখ। উক্ত অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের প্রতিনিধিত্ব করেন আরাফাত হোসেন এবং সায়েম হোসেন সিয়াম প্রমুখ।
বক্তরা বলেন: “আমরা স্পষ্ট করে বলতে চাই: জুলাই পরবর্তী স্বাধীন দেশের প্রথম রাজনৈতিক গুমের শিকার মামুন ভাইকে দ্রুতই আমাদের মাঝে ফিরিয়ে দিন। ৫ দিন অতিবাহিত হয়েছে আমরা আর একটি মূহুর্তের জন্য আমাদের সহযোদ্ধা ভাইয়ের অনুপস্থিতি মেনে নিবে না। প্রশাসনের তালবাহানা মেনে নিবো না। আমাদের ভাইয়ের, সন্ধান না মিললে এই সরকারের গদী নাড়াতেও আমরা দ্বিধা করবো না, ছাত্র উপদেষ্টা সহ অনান্য  উপদেষ্টাদের বিলাসী জীবন ও দ্বায়িত্বহীনতার বিরুদ্ধে একহাত নিতেও দ্বিধা করবো না। “
আপ বাংলাদেশের আহ্বায়ক আক্তারুল ইসলাম সরকারকে হুশিয়ার করে বলেন, ছাত্রজনতার যে ম্যানডেট নিয়ে আজ ওখানে বসে আছেন,সেই ম্যানডেট তুলে নিলে আবার আপনাদের জনসাধারণের কাতারে দাঁড়াতে হবে।তিনি আরও বলেন, ”খারাপ লাগলেও বলতে হচ্ছে – অনেকের আগের মতো ১০০ টাকার গেঞ্জি আর ৩০ টাকার খিচুড়ি খেয়ে দিনাতিপাত করতে হবে।সুতরাং, জনগণের সাথে গাদ্দারি করার চিন্তা করবেন না। সরকারকে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বললো মনে রাখবেন : গুমকে কোন ফরমেটেই আর আমরা ফিরতে দিবো না।তাই আমাদের ভাইকে যেখান থেকে পারেন খুঁজে আনুন। আর সুষ্ঠ তদন্ত করে জড়িতদের যথাযথ বিচার করুন। গুমের সাথেই যেই জড়িত থাকুক, সে যদি ছাত্র উপদেষ্টাও হয় এমনকি সরকারের শক্তিশালী বাহিনীরও কেউ হয় তারও বিচার জনগণ স্বচক্ষে দেখতে চাই। আমরা প্রমাণ করতে চাই, হাসিনার গুম -খুনের রাজনীতিকে আমরা অনেক আগেই কবর দিয়েছি। ” জুলাই যোদ্ধা আরাফাত হোসাইন বলেন, ” জুলাই যোদ্ধারা আমাদের সবার” সবশেষে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা