1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

গণঅধিকার পরিষদ নেতা সাইফুল্লাহ ঢালীর মায়ের দোয়া অনুষ্ঠান সম্পন্ন

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

খাইরুল আলম, আশাশুনি উপজেলা প্রতিনিধি:

আশাশুনি সদর ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামের কৃতি সন্তান,বিশিষ্ট সাংবাদিক,ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদ নেতা এবং রমনা থানা গণঅধিকার পরিষদের সংগঠক মোঃ সাইফুল্লাহ ঢালীর মমতাময়ী মাতা মোছাঃ রহিমা খাতুনের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(দুপুর ২ টায়) মরহুমার নিজ বাড়িতে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন-উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মৌলভী আফসার উদ্দিন খাঁন,হাড়িভাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ মনিরুল ইসলাম, হাড়িভাঙ্গা বাজার মসজিদের ইমাম হাফেজ আনারুল ইসলাম,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাসুম বিল্লাহ খাঁন,সাবেক মেম্বার নজরুল ইসলাম,জেলা যুব অধিকার পরিষদের সেক্রেটারী খায়রুল ইসলাম,জেলা যুগ্ন সদস্য সচিব অহিদুল ইসলাম,জেলা ছাত্রঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান,ছাত্রদলের উপজেলা সভাপতি ইয়াসিন আরাফাত পলাশ,উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ নাসিম রাজু,সহ-সভাপতি মেম্বার আবু হাসান,সদর ইউনিয়ন সভাপতি ওমর আলী,সেক্রেটারি আনারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,আশাশুনি প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক এস এম মোস্তাফিজুর রহমান,সাংবাদিক রুহুল আমিন,নজরুল ইসলাম ঢালী প্রমুখ।

আলোচনা শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। উল্লেখ্য- হাড়ীভাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাক ঢালীর স্ত্রী এবং গণঅধিকার পরিষদ নেতা সাইফুল্লাহ ঢালীর মাতা গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২ঃ০০ টায় সাতক্ষীরা মেডিকেলে স্টোক জনিত কারনে মৃত্যুবরণ করেন।##

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা