1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় পালিত হল মাছরাঙা টেলিভিশনের ১৪তম বষপূর্তি

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, কেককাটা ও গাছ বিতরনের মধ্য দিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে মাছরাঙা টেলিভিশন এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে ৩০ জুলাই বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে এবং মাছরাঙাা টেলিভিশনের ডিস্ট্রিক্ট রিপোর্টার মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাশেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন মো. আব্দুল বারী, উদীচি শিল্পি গোষ্ঠির জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাইদুর রহমান শাহীন, শহর সমাজকল্যান পরিষদের সভাপতি ও ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, যুগ্ম-সম্পাদক এম রফিক, অর্থ সম্পাদক শেখ মাসুদ হেসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল গফুর সরদার, বনিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক শাহ আলম, সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জমান বাবু, এখন টিভির স্টাফ রিপোর্টার আহসান রাজিব, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আবু সাঈদ প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল হাশেম তার বক্তব্যে বলেন, মাছরাঙা টেলিভিশনকে আমরা সবসময় দলনিরেপেক্ষ গনমাধ্যম হিসেবে দেখেছি। তার বৈচিত্রময় অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতিমধ্যে সব বয়সী মানুষদের মধ্যে সমান জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে।
আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে সাতক্ষীরা প্রতিবন্ধী স্কুল ও সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ বনজ ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক, ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা