1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. ইকবাল বাহার আটক

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২২২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় তাকে বেইলি রোডের পুলিশ অফিসার্স মেস থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
পুলিশ জানায়, সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যার ঘটনায় রাজধানীর গুলশান, মিরপুর মডেল ও যাত্রাবাড়ী থানায় দায়ের হত্যা মামলা রয়েছে। তাকে বেইলি রোডের পুলিশ অফিসার্স মেস থেকে আটক করে নিয়ে আসা হয়েছে। তিনি মিন্টু রোডে ডিবি হেফাজতে আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৯৮৯ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া ওই কর্মকর্তা সিএমপি কমিশনার হওয়ার আগে রাজশাহী পুলিশের ডিআইজি ছিলেন। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের ডিআইজি প্রশাসন, টেলিকম ও রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা ও যশোর জেলার পুলিশ সুপারও ছিলেন ইকবাল বাহার।
বাহারের জন্ম ১৯৬১ সালের ৩১ ডিসেম্বর। গ্রামের বাড়ি পাবনা জেলার সদর উপজেলায়।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা