1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

সাতক্ষীরার পাটকেলঘাটায় শতাধিক এতিম ও দুস্থ অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩৩৭ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি:

সাতক্ষীরার পাটকেলঘাটায় আজদিকা ফাউন্ডেশন ও মাসিক ভালো কাজ গ্রুপের স্বাবলম্বী প্রজেক্ট এর পক্ষ থেকে প্রায় শতাধিক এতিম ও দুস্থ অসহায় পরিবারের মাঝে রবিবার সকালে বড়বিলা ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে ছাগল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উক্ত মাদ্রাসার অধ্যক্ষ আয়ূব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও আইন ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মো: হাসান আলী, পাটকেলঘাটা হারুন আর ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ সুজায়েত গাজী, আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা জেলার গণঅধিকার পরিষদের সভাপতি প্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক এবং মাসিক ভালো কাজ গ্রুপের এডমিন- হাসানুর রহমান হাসান, আজদিকা ফাউন্ডেশনের পরিচালক আনিছুর রহমান, চ্যানেল এস এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রনেতা শাহ আলম, আজদিকা ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি সুজন, সদস্য দিপু, আইন ইন্টারন্যাশনাল এর এডমিন রফিকুজ্জামান পলাশ, মাসিক ভালো কাজ গ্রুপের মডারেটর মোফাজ্জেল বিশ্বাস প্রমুখ।
মালেশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মো: হাসান আলী বলেন, মসজিদ মাদ্রাসা ও এতিমখানার খেদমত সহ পাটকেলঘাটা থানার বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক এতিম ও দুস্থ অসহায় পরিবার ছাগল উপহার দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। প্রতিবছর এই ধরনের কার্যক্রম চালিয়ে যেতে পারি তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা