ঢাকায় ফুটপাত দখল ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত
দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
প্রকাশের সময় :
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
৩১৬
বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
ভিপি নূরের ঘোষণা, চাঁদাবাজি আর চলবে না এই স্লোগানের আলোকে ঢাকার বিভিন্ন এলাকায় সাইন্সল্যাব, নিউমার্কেট ও নীলক্ষেত এড়িয়াতে অবৈধ ফুটপাত দখল ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শুক্রবার বিকালে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় ঢাকা কলেজ ছাত্র নেতৃবৃন্দ বলেন, ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ সব সময় শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলে আসছে ও যেখানেই অন্যায় এবং অনিয়ম হয় সেখানেই ছাত্র অধিকার পরিষদ প্রতিবাদ করেন।
সম্প্রতি ঢাকা কলেজের কতিপয় শিক্ষার্থী ও কিছু দুষ্কৃতিকারীদের মাধ্যমে নিউমার্কেটে এলাকায় চাঁদাবাজির মত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেখানে ঢাকা কলেজের নাম জড়িয়ে গিয়েছে ঢাকা কলেজের সুনাম ক্ষুন্ন হয়, এমন কোন কাজ যদি ভবিষ্যতে কেউ করে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদ পক্ষ থেকে প্রতিবাদ জানানো হবে।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নোমান আলম মুন ও শাখা সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা ও সিনিয়র সহ সভাপতি নাহিদ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারান, সহ সাংগঠনিক ইয়াছিন আরাফাত, সহ সভাপতি আনসারি, রায়হান, সাগর সহ ঢাকা কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ এর অন্যান্য নেতৃবৃন্দ।