
প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরা জেলার তালা উপজেলা পাটকেলঘাটায় শ্রমিক দলের যুগ্ম আহবায়ক সুজাউদ্দিনের কাছে চাঁদা চাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন। গত ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল পাঁচটার সময় তার নিজস্ব অফিসে সংবাদ সম্মেলনে বলেন, ৫ আগস্ট এর পর তালা উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শেখ সামরুল ইসলাম (মিলন) ও তার সহযোগী যুগিপুকুর গ্রামের হাসেম আলীর ছেলে রবিউল, সুরুলিয়া গ্রামের মহিউদ্দিনের ছেলে আমিনুর ইসলাম, নগরঘাটা গ্রামের মোসলেম এর ছেলে জিয়াউল ইসলাম, তৈলকুপি গ্রামের হোসেন আলীর সরদার ছেলে মোহাম্মদ আল আমিন সরদার সহ অজ্ঞাত ৭-৮ জন মিলে তালা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক সুজাউদ্দিনের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে।
তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তার রেকর্ডীয় জমির উপর বাংলাদেশ চাঁদা না পেয়ে শ্রমিক দলের জাতীয়তাবাদী শ্রমিক দলের সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়। এছাড়াও পাটকেলঘাটা ‘হারুন অর রশিদ কলেজের পাশে সুজাউদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করে। তিনি আরো বলেন আওয়ামীলীগ ক্ষমতায় থাকার সময় কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল এর কারনে আমার জমিতে ঘর করতে পারি নাই। এর পরিপ্রেক্ষিতে তালা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক সুজাউদ্দিন বাঁচার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে শ্রমিক দলের জেলা সভাপতি আব্দুস সামাদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব। শ্রমিক দলের জেলা সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পেলে তদন্ত করে বহিষ্কার করা হবে।