পাটকেলঘাটায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন।
দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
প্রকাশের সময় :
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
২০২
বার পঠিত
প্রেস বিজ্ঞপ্তি:
পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বাসিন্দা সরকারী কর্মকর্তা মোঃ গিয়াসউদ্দীন উপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের জন্য তার স্ত্রী উম্মে তাহেরা বেগম সাতক্ষীরা অনুসন্ধানী সাংবাদিক ফোরাম এর সাতক্ষীরা অফিসে রবিবার বিকালে এক সাংবাদিক সম্মেলন করেছেন।
এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমার স্বামী মোঃ গিয়াসউদ্দীন একজন সরকারি কর্মকর্তা। আমার শ্বশুর পাটকেলঘাটা বাজারে দীর্ঘ ৫০ বছরেরও বেশী সময় ধরে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছেন। আমার স্বামী ও আমার পরিবার কোন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নই। চাঁদাবাজ ও সন্ত্রাসীরা আমার স্বামী ও শ্বশুরের নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। আমার স্বামী ও শ্বশুর চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আমার স্বামীকে তারা হত্যার হুমকি, দোকান ঘর লুটপাট ও দোকানে অগ্নি সংযোগ দিবে বলে হুমকি দিতে থাকে। চাঁদার দাবীতে তারা বারবার আমার স্বামীকে ফোন দিতে থাকে। আমার স্বামী ঈদের ছুটিতে বাড়ি থাকায় শ্বশুরের ব্যবসা প্রতিষ্ঠানে বসা অবস্থায় তারা আমার স্বামীকে দোকান থেকে বের করে ইট, লাঠি ও দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করে মৃত ভেবে ফেলে রেখে দোকান থেকে ১০ লক্ষ ৫৫ হাজার টাকা নিয়ে চলে যায়।
এ বিষয়ে কোর্টে একটি মামলা দায়ের হলে আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারের জন্য ওয়ান্টে দিলেও পাটকেলঘাটা থানা প্রশাসন এখনও কোন ব্যবস্থা গ্রহন করেন নাই। এখন চাঁদাবাজ সন্ত্রাসীরা মামলা প্রত্যাহার না করিলে তারা হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের হুমকি পুনরায় দিয়ে যাচ্ছে। আমি ও আমার পরিবার সার্বক্ষনিক জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে আপনাদের সুলিখনির মাধ্যমে প্রশাসনের কাছে এ চাঁদাবাজ, সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।