
নিজস্ব প্রতিবেদক:
ডুমুরিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ ঘটিকায় ডুমুরিয়া ফাউন্ডেশন এর স্থায়ী কার্যালয় ডুমুরিয়ার সাজিয়াড়াতে এক ইদ পূর্ণমিলনী ও চা চক্র অনুষ্ঠিত হয়। এখানে ডুমুরিয়া ফাউন্ডেশন এর সহ সভাপতি রবিউল ইসলাম বাবুর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
চা চক্রে আরও উপস্থিত ছিলেন – ডুমুরিয়া সদর উপজেলার চেয়ারম্যান – গাজী হুমায়ূন কবির বুলু, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাপ্পি, ট্রেজারার ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী – মো: খালিদ হোসেন সোহাগ, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক – জি এম রোকনুজ্জামান, কার্য নির্বাহী সদস্য – জি এম আবু মুসা, আজীবন সদস্য ও ডুমুরিয়া সদর ইউনিয়ন এর সভাপতি – অধ্যাপক কাইয়ুম জমাদ্দার, আজীবন সদস্য – এস এম গাফফার হোসেন, সদর ইউনিয়ন কমিটির সদস্য – মুক্তা আফরোজ, আজীবন সদস্য – সেলিম রেজা, মোল্লা রবিউল ইসলাম সহ অনেক স্থানীয় নেতৃবৃন্দর উপস্থিতিতে এই অনুষ্ঠান প্রাণোবন্ত হয়ে ওঠে।