1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৮০ বার পঠিত
Oplus_131072

প্রেস বিজ্ঞপ্তি:

গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) সাতক্ষীরা শহরের শহীদ আমিনুর রহমান মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসাইন, ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি সারাফত হোসেন, সেক্রেটারী আজিজ নয়ন, ইসলামী ছাত্র আন্দোলনসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিভিন্ন ছাত্র সংগঠনের জেলা নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন, এবং সঞ্চালনা করেন শহর সেক্রেটারি মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে নোমান হোসেন নয়ন বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, যাতে দেশকে সকল বৈষম্য ও অন্যায়ের হাত থেকে মুক্ত রাখা যায়।”

বিশেষ অতিথি আব্দুর রহিম বলেন, “সাতক্ষীরার সকল মানুষ ফ্যাসিবাদী শক্তির নির্যাতনের শিকার। এই অবস্থা থেকে মুক্তি পূর্ণাঙ্গ পরিত্রাণ পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব একটি বৈষম্যহীন সাতক্ষীরা গড়ে তুলা।”

 

অনুষ্ঠানে অনন্য অতিথিরা মাহে রমাদানের শিক্ষা গ্রহণ করে ন্যায়, ইনসাফ ও মানবতার সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা