1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

ভোগান্তিহীন সেবা নিশ্চিত করায় প্রশংসা কুড়াচ্ছেন তালার এসিল্যান্ড মাসুদুর রহমান

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৭ বার পঠিত

⇨নিয়মিত হাট-বাজার মনিটরিং ও সরকারি স্বার্থসংশ্লিষ্ট জমি-জামা রক্ষার বদ্ধপরিকর

অবৈধ খাসজমি উদ্ধার ও রাস্তার দুইধারে অবৈধ জিনিস অপসারণ

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান যোগদানের পর থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সেবাপ্রার্থীরা।

দীর্ঘদিন এ উপজেলায় এসিল্যান্ড না থাকায় সাধারণ মানুষের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। তবে তিনি যোগদানের পর থেকে অফিস দুর্নীতিমুক্ত ও আগত সেবা প্রত্যাশীদের ভোগান্তিহীন সেবা প্রদান করায় অনেক দিন ধরে চলমান থাকা নানা কাজের গতি ফিরেছে উপজেলা ভূমি অফিসে।

ইতোমধ্যে তালা উপজেলা ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করতে তিনি নানা উদ্যোগ গ্রহণ করেছেন। জমির নামজারির ক্ষেত্রে দালাল না ধরতে এবং সরকারি ফি’র অতিরিক্ত কোনো অর্থ কাউকে না দিতে পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া তিনি ভূমি অফিসের কর্মকর্তাদের অতিরিক্ত কোনো ফি না নিতেও নির্দেশ দিয়েছেন। ফলে সেবা নেওয়ার উদ্দেশ্যে আসা সকল মানুষ অল্প সময়ে কাজ করতে পেরে খুশি হচ্ছে এবং তার এসকল উদ্যোগকে স্বাগত জানাচ্ছে।

ভূমি অফিসে আসা সেবাগ্রহীতা পল্লী চিকিৎসক মো. আকরাম হোসেন জানান, তিনি যোগদানের পর উপজেলা ভূমি অফিসে সকল কাজের গতি ফিরেছে। অফিসে সকল অনিয়ম-দুর্নীতি ও দালালমুক্ত করায় মানুষ সহজে সেবা নিতে পারছে। দীর্ঘদিন এসিল্যান্ড না থাকায় আমি জমির মিউটেশনের জন্য ভোগান্তি পোহাচ্ছিলাম। গত ১০ ফেব্রুয়ারী উপজেলা ভূমি অফিসে গিয়ে তার সাথে সরাসরি যোগাযোগ করি। মিউটেশনের জন্য আমার প্রয়োজনীয় সকল কাগজপত্র থাকায় তিনি নিজে দাঁড়িয়ে থেকে আমার কাজটি করে দিয়েছেন। এর আগে আমি উপজেলা ভূমি অফিস থেকে এমন সহজ ও অল্প সময়ে কোন কাজ করতে পারিনি।

সেবা নিতে আসা মো. কালাম গাজী বলেন, আমরা যেকোন কাজের জন্য নতুন এসিল্যান্ড স্যারের সাথে দেখা করতে পারছি। জমিজমা সংক্রান্ত সকল সমস্যার ব্যাপারে তার সাথে খোলামেলা আলাপ আলোচনা করা যায়- এটা কম কিসে? তিনি যোগদানের পর থেকে জনবান্ধন হয়ে উঠেছে উপজেলা ভূমি অফিস। এজন্য অল্প সময়ের মধ্যে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের মন যোগাতে পেরেছেন এবং প্রশংসা কুড়াচ্ছেন।

তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মাসুদুর রহমান বলেন, ‘পুরো অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী নতুন। সবাই কাজের প্রতি বেশ আন্তরিক। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি উপজেলা ভূমি অফিসের সকল সেবা নিশ্চিত করতে চাই। নিয়মিত হাট-বাজার মনিটরিং, অবৈধ খাসজমি উদ্ধার, রাস্তার দুইধারে অবৈধ জিনিস অপসারণ সহ সরকারি স্বার্থসংশ্লিষ্ট জমি-জামা রক্ষার ক্ষেত্রেও কাজ করার চেষ্টা করছি। উপজেলার সকল জনগণের ভোগান্তি দূর করতে আমি এবং আমার অফিস বদ্ধপরিকর।’

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা