1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরা জেলা বিএনপির কমিটি গঠন, আহবায়ক রহমতউল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৯ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী এবং সদস্য সচিব মো. আব্দুল আলিম চেয়ারম্যানের নেতৃত্বাধীন বিদ্যমান আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি করা হয়েছে। নতুন কমিটিতে রহমতউল্লাহ পলাশকে আহ্বায়ক এবং আবু জাহিদ ডাবলু কে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়।

 

রোববার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, সাতক্ষীরা জেলা বিএনপির ছয় সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

 

বর্তমান আহবায়ক কমিটিতে দায়িত্ব পাওয়া অন্যরা হলেন- যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান ও মো. আখতারুল ইসলাম।

 

এর আগে, রোববার সকালে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাতক্ষীরা জেলা বিএনপির সব ধরনের সম্মেলন, কমিটি গঠন স্থগিত রাখার নির্দেশ দেয় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক টিম। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুন্ডু সাতক্ষীরা জেলার শীর্ষ নেতাদের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত নেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা