1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

ইংরেজি নববর্ষ উপলক্ষে আশাশুনিতে সাংবাদিকদের মাঝে ডায়েরি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ১১৬ বার পঠিত

আব্দুর রাজ্জাক, আশাশুনি প্রতিনিধি:

ইংরেজি নববর্ষ উপলক্ষে আশাশুনি (মিডিয়া বিভাগ) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কর্মরত সাংবাদিকদের মাঝে ডায়েরি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আল আমিন ট্রাস্ট মিলনায়তনে আশাশুনি উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি অহিদুজ্জামান শাহিনের সভাপতিত্বে মিডিয়া বিভাগের সেক্রেটারি প্রেসক্লাবের ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় সাংবাদিকদের মাঝে ডাইরি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় মিডিয়া বিভাগের সভাপতি অহিদুজ্জামান শাহিন বলেন গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আর সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, সমাজের দর্পণ।

 

সাংবাদিকরাই পারে তাদের লেখনীর মাধ্যমে এ ঘুনে ধরা সমাজকে পরিবর্তন করে মানুষকে ভালো একটি সমাজ উপহার দিতে । বিগত ১৬টি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা গণমাধ্যমের টুটি চিপে ধরে রেখেছিল । সাংবাদিকরা তাদের কলম চালাতে পারিনি দেশের ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের হাত বেঁধে দেয়া হয়েছিল । গত ৫ আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর গণমাধ্যম অনেকটা স্বাধীন হয়েছে বলে আমি মনে করি । এসময় মিডিয়া বিভাগের সভাপতি অহিদুজ্জামান শাহিন সাংবাদিকদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।

 

জামায়াতের উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি ওহিদুজ্জামান শাহিন এর উপস্থিতিতে আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম আহসান হাবীব, সভাপতি জি এম আল ফারুক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সেক্রেটারি এস কে হাসান, রুহুল কুদ্দুস, ইয়াছিন আরাফাত, মোস্তাফিজুর রহমান, তৌহিদুর রহমান, ইয়াছিন আরাফাত ড্যানিশ, আবু সালেহ, মাসুম বিল্লাহ, আমিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, রুহুল আমিনসহ অন্যান্য সাংবাদিকদের মাঝে জামায়াতের উপজেলা মিডিয়া বিভাগের সেক্রেটারি মোঃ জাকির হোসেন ডায়েরি উপহার প্রদান করেন ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা