1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরার কবি তামান্না জাবরিন রচিত “উনিশ বসন্তে প্রেম” গ্রন্থের মোড়ক উন্মোচন

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ২৮১ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরায় কবি তামান্না জাবরিন রচিত “উনিশ বসন্তে প্রেম” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকাল ৪ টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে উদীচী সাতক্ষীরা জেলা সংসদের আয়োজনে উদীচী সাতক্ষীরা জেলা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কবি তামান্না জাবরিন রচিত ‘উনিশ বসন্তে প্রেম” কাব্যগ্রন্থ’র মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় “উনিশ বসন্তে প্রেম” কাব্যগ্রন্থ’র উপর অনলাইনে আলোচনা করেন সর্বজন শ্রদ্ধেয় সাহিত্যিক ও ভাষা গবেষক কাজী মুহম্মদ অলিউল্লাহ।

 

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হামিদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর সভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি, কণ্ঠশিল্পী মঞ্জুরুল হক, বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজবাবু, কবি সহিদুর রহমান, কবি স ম তুহিন, উদীচীর সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে। কবি তামান্না জাবরিন রচিত কাব্য গ্রন্থ থেকে আবৃত্তি করেন মনিরুজ্জামান ছট্টু, সৈয়দ একতেদার আলী, দিলরুবা রোজ, মন্ময় মনির, ফারহানা ইমরোজ রোজ। অনুভুতি প্রকাশ করেন কবি তামান্না জাবরিন ও তার পিতা সাবেক অধ্যাপক এম এম রিয়াজ উদ্দীন।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কবি পল্টু বাসার, কবি গুলশান আরা, রুপান্তরের জেলা সমন্বয়ক মাসুদ রানা, জেলা সাহিত্য পরিষদের সেক্রেটারি ম. জামান প্রমুখ। উপস্থিত ছিলেন শিল্পীচক্রের সাধারণ সম্পাদক শেখ আব্দুল ওয়াহেদ, কবি আবু সালেক, কবি মনিরুজ্জামান মুন্না, ফারুক হোসেন সোহাগ, সাংবাদিক ইব্রাহিম খলিল প্রমুখ।

 

ঢাকার ঐক্যতান প্রকাশনা কর্তৃক প্রকাশিত এবং কবি তামান্না জাবরিন রচিত “উনিশ বসন্তে প্রেম” কাব্যগ্রন্থে রয়েছে ৩১ টি প্রেমের কবিতা। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত সম্মানিত কবি সাহিত্যিকরা “উনিশ বসন্তে প্রেম” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এবং কবির জীবনী পাঠ করেন আবৃত্তিকার ফারহানা ইমরোজ রোজ। উক্ত গ্রন্থ প্রকাশ ও আলোচনা সভায় কবি-সাহিত্যিক সাংবাদিক শিক্ষাবিদসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা