1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের নতুন সভাপতি আল মামুন, সেক্রেটারি মেহেদী হাসান

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের নতুন সভাপতি হয়েছেন আল মামুন ও সেক্রেটারি মেহেদী হাসান। ৪ জানুয়ারি (শনিবার) সংগঠনটির ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্স মিলনায়তনে বিকাল ৩:৩০ মিনিটে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের জরুরি সদস্য সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২০২৫ সেশনের জন্য সেট-আপ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেট-আপ কার্যক্রম পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে আল মামুন এবং সেক্রেটারি মনোনীত হয়েছে মেহেদী হাসান। নব-নির্বাচিত সভাপতি আল মামুনকে শপথ বাক্য পাঠ করান ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডাঃ আবিদ তাজওয়াদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মোস্তফা কামাল,জামায়াতে ইসলামী খুলনা জেলা আমীর মাওঃ ইমরান হোসেন,জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সেক্রেটারি জাহাঙ্গীর আলম হেলাল।

 

এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরীর সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফরায়েজী, মাওঃ মোশাররফ আনসারী, আব্দুল আওয়াল, জাহিদুর রহমান নাঈম, সাতক্ষীরা জেলর সাবেক সভাপতি মাওঃ রুহুল আমিন, খুলনা মহানগরীর সভাপতি আরাফাত হোসেন মিলন প্রমুখ।

 

সেট-আপ কার্যক্রম শেষে প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম বলেন,৫ ই আগস্ট পরবর্তী আমরা যে সুসময় পার করছি ,এই সময়টাকে ক্যাম্পাস কেন্দ্রীক বেশি ফোকাস দিয়ে শতভাগ ছাত্রের মাঝে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে জরুরী সদস্য সমাবেশ সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা