
লেখা তামান্না জাবরিন
সাইন্ডবক্সের তীব্র আওয়াজে, জীবন বাজি শিশু থেকে বয়ষ্ক।
এ ডার্টি উৎসব পাতিয়েছে কিছু লোক যাদের বিকৃত মস্তিষ্ক।
হার্টের রুগি আঁতকে ওঠে
ধমধম শব্দ দূষণে ।
এ উশৃঙ্খল সমাজ নেমেছে আজ এ কেমন মিশনে?
আতশবাজিতে প্রাণ হারায় অবলা পাখি
আহা একটুও কি ভেজেনা তাদের আঁখি?
নতুন বছর শুরু হয় অবলাদের দিয়ে বলি।
এভাবে আমার স্বপ্নঘেরা দেশটায় দিচ্ছো কেন চুনকালি?
ফানুস উড়ে বস্তিতে পড়ে আগুন লেগে যায় বসতবাড়ি।
তুমি উঁচু ভবনের উপরে বসে অসহায়কে মারার দিচ্ছো হাতে খড়ি।
আর কতো প্রাণ ঝরলে
এই ডার্টি ফার্স্ট হবে শেষ?
শহর গ্রাম জুড়ে ভয়াবহ এই রাত, দহনে পুড়ছে আমার দেশ।