1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় জামায়াতের উদ্যোগে মানববন্ধন

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা জামায়াতের উদ্যোগে পারুলিয়া বাসস্ট্যান্ড হতে সখিপুর মোড় পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধন করা হয়। এতে উপজেলা জামায়াত, শিবির, যুব বিভাগ, শ্রমিক ফেডারেশন, শিক্ষক, বৈষম্য বিরোধী শিক্ষার্থী, ব্যবসায়ী, সাধারণ মানুষ আলাদা আলাদা ব্যানারে অংশ গ্রহন করে।

 

মানবন্ধনে উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচএম ইমদাদুল হকের পরিচালনায় বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, ইউনিট সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি রাজু আহম্মেদ, সখিপুর বাজারের ব্যাবসী ও জামায়েত নেতা জিয়াউর রহমান জিয়া, পারুলিয়া বাজারের ব্যাবসায়ী ও জামায়েত নেতা ফজলুর রহমান প্রমুখ।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, পারুলিয়া ইউনিয়ন আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ইউসুফ, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ, শিবির সভাপতি (দক্ষিণ) আশিকুজ্জামান, শিবির সভাপতি (উত্তর) রোকনুজ্জামান, দেবহাটা সদর ইউনিয়নের সহ-সভাপতি ডা: রবিউল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন, বায়তুলমাল সেক্রেটারী আব্দুল হালিম, প্রশাসনিক বিষয়ক সম্পাদক ফয়জুল ইসলাম।

 

এই সময় বক্তরা বলেন, সাতক্ষীরা থকে শ্যামনগর সড়কগামী একমাত্র সড়কটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। বিগত সরকার সাতক্ষীরাকে বিশেষ কারণে উন্নয়ন থেকে বঞ্চিত করতে দক্ষিণ জনপদের সড়কের উন্নয়ন করেনি। বহুদিন থেকে শুনে এসেছি রাস্তা সংস্কার হবে কিন্তু তা বাস্তবে দেখা যায়নি। এমনকি সাতক্ষীরা শহর থেকে শ্যামনগরগামী একমাত্র সড়ক এত পরিমান বেহাল হয়েছে তা ভাবতেও অবাক লাগে। এই রাস্তায় যখন চলাচল করা যায় না তাহলে কেন এই রাস্তা রাখার দরকার। সরকার যদি দ্রæত রাস্তা সংস্কার শুরু না করে আমরা সর্বস্থরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বৃহত কর্মসূচি ঘোষনা করবো। বক্তারা আরো বলেন, যে সড়ক দিয়ে দেশি-বিদেশী পর্যটক সুন্দরবনে যান সেই রাস্তার হাল যদি এই হয় তাহলে চলতি মৌসুমে আমাদের দেশ রাজস্ব হারাবে। এছাড়া চিংড়ি ও মৎস্য শিল্পে ব্যাপক প্রভাব পড়বে। তাই দ্রæত সড়ক সংস্কারের বিকল্প নেই। তাই দ্রæত সড়ক সংস্কার বা নির্মান করে এই এলাকার মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা