
নিশি হয় ভোর, তোমার পানে চেয়ে,
কাটে ঘোর তোমার স্মৃতিতে নেয়ে।
তোমায় অনুভবে কাটে হাজার প্রহর
তুমিতে ঘিরে আছে আমার পুরো শহর।
প্রতি নিঃশ্বাসে খুঁজে ফিরি তোমার আলিঙ্গন,
মনের সাথে বাধা পড়েছে আমার অবুঝ মন।
আমার শহর জুড়ে শুধু তোমার বাস
ভালোবাসা নিও প্রিয় একরাশ।