1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

পাটকেলঘাটায় জামায়াতের উদ্যোগে বিশাল জনসভা ও ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত।

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

ইকবাল হাসান, সাতক্ষীরা প্রতিবেদকঃ 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার আয়োজনে পাটকেলঘাটা হাইস্কুল মাঠে বিশাল জনসভা ও ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

২৮ অক্টোবর সোমবার বিকাল ৪ টা থেকে তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও যুব জামায়াতের বিভিন্ন নেতা কর্মীরা সমাবেশ স্হলে উপস্থিত হন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার আমীর মাওলানা মফিদুল্লাহ সাহেবের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ডাঃ মাহমুদুল হক, সাবেক উপজেলা আমীর ডাঃ আফতাবউদ্দীন, সরুলিয়া ইউনিয়ন জামায়াত আমীর হাফেজ শাহ আলম,তালা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অধ্যক্ষ আঃ হালিম পাটকেলঘাটা থানা শিবির সভাপতি নাজমুল হাসান, প্রমুখ বক্তব্যে রাখেন।

এসময় বক্তারা ২৮ অক্টোবর ২০০৬ সালে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর লগি বৈঠার টান্ডব ও হামলার নৃশংস সম্পর্কে আলোচনা করেন।
তারা বলেন জামায়াত নেতৃত্ব শূণ্য করতে দলের নেতাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করে মৃত্যদন্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেয় স্বৈরাচার আওয়ামী সরকার ও তাদের ফরমায়েশী বিচার ব্যবস্থার মাধ্যমে।

সন্ধ্যায় শুরু হয় ২৮ অক্টোবর ২০০৬ সালে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর লগি বৈঠার টান্ডব ও হামলার নৃশংস আলোকচিত্র। সাংস্কৃতিক পরিবেশনায় ছিলো তুরাগ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা