
নদী পদ্মা, তোমার কাছে ছুটে এসেছি পেরিয়ে সকল বাঁধা,
গল্প শুনাবো আজ তোমায় আধা আধা।
শুনি প্রলয়ংকারী তুমি, তুমি সর্বনাশা
গ্রাস করে নগর গ্রাম, শেষ করো তাদের আশা।
উচ্ছৃশৃঙ্খল, দুর্বার, দুরন্ত তুমি স্বভাবে
তোমার ভাঙ্গনে অনেকেই মরে অভাবে,
তবু এসেছি দেখতে তোমার সুন্দরতা
ভেঙে আমার মনের সকল নীরবতা ।
তোমার রূপে মুগ্ধ হয়ে থাকি তাকিয়ে
তুমি কি মুখটি নিয়েছো আমায় দেখে বাকিয়ে?
মানুষের হৃদয় ভাঙলে চারদিকে বাজে করুন সুর
তবে তোমার ভাঙ্গনে তোমাকেই করে দুর দুর।
তোমার ইলিশে পুরো দেশ পঞ্চমুখ
তারা কখনো হয়তো দেখেনা চোখ মেলে, ক্রন্দনধ্বনি বহে
চিড়ে তোমার বুক।
তোমায় ঘিরে কত মানুষের জীবিকা ওঠে গড়ে
তবু তোমার ভাঙ্গনে তোমার নাম লেখায় সর্বনাশা রাক্ষসী নামের ভীড়ে।
তোমায় হারালে কি হারাবে দেশ সেটা কিন্তু সব লোকেই জানে, তাই হেসে হেসে বয়ে যেও তোমার গতিতে
শেষ করোনা কখনো জীবন অভিমানে।
প্রিয় নদী পদ্মা গল্প শোনানো আর হলো না
এজন্য বোলোনা কিন্তু আমায় ভালো না,
আমি তোমায় সর্বনাশা বলি না।
শত মণিমাণিক্য বয়ে নিয়ে উজাড় করে দিচ্ছ আমাদের মাঝে,
সর্বনাশা বলার পরেও বিনা লাজে।
তাই তোমার সুন্দরতা জমা করে রাখলাম স্মৃতির ভাজে ভাজে।
সুন্দরী পদ্মা, সুন্দরী প্রকৃতি
বয়ে নিয়ে চলো নিজস্ব সুন্দর গতি
থাকলো তোমার কাছে এই মিনতি।