1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

পাটকেলঘাটার লোকনাথ নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভূল চিকিৎসায় ২ প্রসূতি মায়ের মৃত্যু, ক্লিনিক বন্ধ ঘোষণা।

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৩১২ বার পঠিত

হত্যাকান্ডের ঘটনাটি ধামা চাপা দিয়ে রাতেই ভুক্তভোগী দুই পরিবারকে ৪ লক্ষ টাকার বিনিময়ে ম্যানেজ করেছে পুলক পাল বলে এলাকায় গুজ্ঞন

এমজেড ইমন, নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় লোকনাথ নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভূল চিকিৎসায় দুজন প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। এদিকে হত্যাকান্ডের ঘটনাটি ধামা চাপা দিয়ে রাতেই ভুক্তভোগী দুই পরিবারকে ৪ লক্ষ টাকার বিনিময়ে ম্যানেজ করেছে পুলক পাল বলে এলাকায় গুজ্ঞন শোনা যাচ্ছে।
এছাড়া ক্লিনিকে চিকিৎসা সেবা চালু রাখতে শনিবার সকাল থেকে দশ লক্ষ টাকা নিয়ে বিভিন্ন মহলে দৌঁড় ঝাপ করতে দেখা গেছে।

শুক্রবার রাতে পাটকেলঘাটার লোকনাথ নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটনাটি ঘটেছে। মৃত্যুর স্বীকার খলিশখালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী আম্বিয়া খাতুন এবং গনেশপুর গ্রামের ফয়সাল হোসেনের স্ত্রী তাসলিমা বেগম।

 

সরোজমিনে গেলে ভুক্তভোগীর স্বামী গনেশপুর গ্রামের ফয়সাল হোসেন জানান, দুপুরে তার স্ত্রীকে লোকনাথ ক্লিনিকে ভর্তি করা হয়।
পরে রাতে তার স্ত্রীর অবস্থার অবনতি হলে সাতক্ষীরার হার্ট ফাউন্ডেশানে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে আরেক ভুক্তভোগীর স্বামী এনায়েতপুর গ্রামের আব্দুল ছালাম জানান, তার স্ত্রীর প্রসব বেদনা উঠলে শুক্রবার সকালে পাটকেলঘাটার লোকনাথ ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।ওখানে ক্লিনিক কর্তৃপক্ষের মাধ্যমে সিজার করা হয়। রাত ১০টার দিকে তার স্ত্রীর অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশানে নিয়ে গেলে সেখানে চিকিৎস্বাধীন অবস্থায় আমার স্ত্রীর মৃত্যু হয়। তবে ময়নাতদন্ত ছাড়া স্ত্রীর দাফনের ব্যাপারে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।

 

নাম প্রকাশ না করার শর্তে ওই ক্লিনিকের সাবেক এক কর্মচারী জানান, পুলক পাল বিভিন্ন এলাকায় গিয়ে চটকদার বিজ্ঞাপন দেখিয়ে কম টাকায় চিকিৎসা করাবে বলে তার ক্লিনিকে রোগী ভর্তি করান। পরে অপচিকিৎসার নামে হাতিয়ে নেন হাজার হাজার টাকা। এছাড়া তার ক্লিনিকে অধিকাংশ সিজারিয়ান অপারেশন করেন ওই ক্লিনিকের কিংকর নামে এক কর্মকর্তা। পরে অবস্থা বেগতিক হলে মৃত্যুর দায় এড়াতে তাদের পাঠানো হয় শহরের নামি-দামী হাসপাতালে বা ক্লিনিকে । তার অপচিকিৎসার স্বীকার হয়ে ইতিমধ্যে অনেক প্রসূতি মা শিশুসহ প্রায় ডজন খানেক মানুষের প্রানহানী ঘটেছে। কিন্তু সুচতুর পুলক সকল হত্যাকান্ডের ঘটনাগুলো মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে আসছেন দীর্ঘদিন যাবৎ। তার বিরুদ্ধে রয়েছে নারী কেলেঙ্কারির মত একাধিক অভিযোগ।

 

অভিযোগ অস্বীকার করে লোকনাথ নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক পুলক পাল জানান,বিষয়টি নিয়ে পরে কথা হবে। পরবর্তীতে একাধিকবার তার মুঠো ফোনে ফোন দিলে সংযোগটি বন্ধ পাওয়া যায়। তবে ওই ক্লিনিকের এক কর্মচারী জানান, ডাক্তার শাহরিয়ার কবির ইমন
এবং বরকতউল্লাহ সিজার করেছেন। পরে রোগীর অবস্থার অবনতি হলে তাদের আত্মীয়দের জানিয়ে হার্ট ফাউন্ডেশনে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুল সালাম জানান, ঘটনাস্থলে তদন্ত করার জন্য তালা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজিব সরদারকে পাঠানো হয়েছে। তিনি ঘটনার সত্যতা পেয়েছেন। দুই এক দিনের মধ্যে ওই ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা