1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

পাটকেলঘাটায় সরুলিয়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে এমপি প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ পথসভা অনুষ্ঠিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৩৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সরুলিয়া ইউনিয়ন শাখার আয়োজনে আজ ১৯ অক্টোবর, শনিবার বাদ মাগরিব পাটকেলঘাটা বাজারের পাঁচ রাস্তা মোড়ে বিশাল পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

সরুলিয়া ইউনিয়ন জামায়াতের (ভারপ্রাপ্ত) আমীর ও সরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলমের সভাপতিত্বে ও সরুলিয়া ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি মাস্টার আজহারুল ইসলামের পরিচালনায় এই বিশাল পথসভায় প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদ সদস্য ও জামায়াতের নির্বাচন সচিব অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

 

এসময়ে বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের যুগ্ন- সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়ের সাবেক আমীর মাহমুদুল হক, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি আব্দুল হালিম সহ বিভিন্ন ইউনিট জামায়াতের আমীর ও সেক্রেটারী বৃন্দ।

 

উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তি,সম্প্রীতির বজায় রাখতে কাজ করেছে। সমাজে এবং রাষ্ট বির্নিমানে দূর্ণীতি মুক্ত দেশ গড়তে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। সৎ যোগ্যে মানুষ তৈরী করে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামি ছাত্রশিবির কখনো চাদাঁবাজি, টেন্ডারবাজি, লুটপাট, জমি দখল করে না।দেশের সামগ্রিক উন্নয়ন করতে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। তাই পরবর্তী নির্বাচনে দলমত নির্বিশেষে জামায়াতে ইসলামীর ইসলামীর উপর ভরসা রাখুন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা