1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৭ বার পঠিত

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ইকবাল হাসান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা ২০ই ডিসেম্বর বুধবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
 উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষনিক সমাধান দেন ।
পুলিশ সুপার এসময় অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা,মেসে উন্নত খাবার পরিবেশন,ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা,ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা,স্বাস্থ্য সচেতনতা,ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা,ডেংগু সম্পর্কে সতর্ক থাকা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় সাতক্ষীরা জেলায় সদ্য যোগদানকারী পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী কে জেলা পুলিশ,সাতক্ষীরার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃসজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃআমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার(কালীগঞ্জ সার্কেল) মোঃআমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার(দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),
সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন,ডাঃ মোঃসুমন হোসেন,মেডিকেল অফিসার, পুলিশ লাইন্স হাসপাতাল,ডিআইওয়ান ইয়াছিন আলম চৌধুরী, টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী, সদর থানার ওসি মহিদুল ইসলাম, ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ, তালার ওসি মোমিনুল ইসলাম, পাটকেল ঘাটা থানার ওসি বিল্পব কুমার দেবনাথ, শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ,আশাশুনির ওসি বিশ্বজিৎ কুমার, সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা