1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

তালার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১১১ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব তার নির্বাচনী এলাকা সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন স্থানে দূর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার তিনি উপজেলার নগরঘাটা, ধানদিয়া, সরুলিয়া, কুমিরা, খলিশখালী, তালা সদরসহ বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিএনপি কেন্দ্রীয় নেতা হাবিব বলেন, আবহমানকাল থেকে হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব বিপুল উৎসাহ, উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার। দূর্গা পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসব পালন করে আসছে। তাই এই উৎসব সার্বজনীন।

 

তিনি এসময় বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী মন্ডপে মন্ডপে সুরক্ষা ও নিরাপত্তা বিধানে কাজ করছেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। তিনি আরো বলেন, তালা উপজেলার ১৯৬টি ও কলারোয়া উপজেলার ৩৯টি পূজামন্ডপে আনন্দমুখর পরিবেশেই দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

 

এসময় তার সাথে ছিলেন, তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার, সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহীন, বিএনপি নেতা ও নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মহব্বত আলী সরদার, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান মোড়ল, বিএনপির তালা উপজেলার সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান ধানদিয়া ইউনিয়নের মোঃ জাহঙ্গীর হোসেন বিএনপির সভাপতি মোঃ আলম হোসেনসহ অন্যান্যরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা